সিরিজে ফিরল পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ওভারে প্রয়োজন ৬৪, হাতে ৫ উইকেট। সহজ সমীকরণ। কিন্তু সহজ কাজ সহজে করলে কী আর দলটার নাম পাকিস্তান! কয়েক দফা নাটকের পর পাকিস্তান ম্যাচ জিতল এক বল বাকি থাকতে, ১ উইকেটে। টানা তিনটি নখ কামড়ানোর ম্যাচের পর সিরিজে এখন ২-২ সমতা।রাজ্জাক আউট হওয়ার সময়ও পাকিস্তানের প্রয়োজন ছিল ২৩ বলে ৩১। নবম উইকেটে ২০ বলে ২৮ রানের জুটি গড়ে দলকে জয়ের কিনারায় নিয়ে যান জুলকারনাইন ও ওয়াহাব রিয়াজ। শেষ ওভারে প্রয়োজন ছিল চার রান, প্রথম দুই বলে এল এক, তৃতীয় বলে রান আউট ওয়াহাব (১০ বলে ১৮)। পরের দুই বলে তিন রান নিয়ে ঠান্ডা মাথায় দলকে জয় এনে দেন জুলকারনাইন (১৯*)। ওয়েবসাইট।দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ২৭৪/৬ (স্মিথ ৯২, ডি ভিলিয়ার্স ৪৯, ডুমিনি ৩৬, হাফিজ ২/৩৭, শোয়েব ২/৫১, ওয়াহাব ২/৬১), পাকিস্তান: ৪৯.৫ ওভারে ২৭৫/৯ (ইউনুস ৭৩, হাফিজ ৪২, রাজ্জাক ৩৩, শাফিক ৩৬, আফ্রিদি ২৯, মরকেল ৩/৪৮)