সিরিজে সমতা ফেরাল শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কা সফরের প্রথম ওয়ানডেতে ২১ রানের জয় দিয়ে শুরুটা ভালোভাবে করলেও দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখতে যাচ্ছে ভারত। থিসারা পেরেরা ও অ্যাঙ্গেলো ম্যাথুসের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৩৮ রানে গুটিয়ে গেছে ধোনি বাহিনী। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২০ ওভারের মধ্যেই মাত্র একটি উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। আর ৯ উইকেটের এই সহজ জয় দিয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতাও ফিরিয়েছে লঙ্কানরা।১৩৯ রানের সহজ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১১৯ রান যোগ করে শ্রীলঙ্কাকে জয়ের পথে অনেকখানি এগিয়ে দেন উপুল থারাঙ্গা ও তিলকরত্নে দিলশান। ৫০ রান করে দিলশান ফিরে গেলেও বাকি কাজটুকু করতে একেবারেই কষ্ট করতে হয়নি থারাঙ্গা ও চান্দিমালকে। ৫৯ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন থারাঙ্গা।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। ওপেনার গৌতম গম্ভীর একাই লড়েছেন শেষ পর্যন্ত। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন তিনি। উল্লেখযোগ্য বড় কোনো জুটি গড়ে তুলতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। থিসারা পেরেরা ও অ্যাঙ্গেলো ম্যাথুস তিনটি করে উইকেট নিয়েছেন।