সিরিজে সমতায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে নয় রানের দুঃখজনক হারের পর দ্বিতীয় ওয়ানডেতে ছয় উইকেটের সহজ জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর বাংলাদেশের বোলাররাই জয়ের ভিত্তিটা গড়ে দিয়েছিলেন। বাঁ হাতি ঘূর্ণির জাদুতে জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের দিশেহারা করে দিয়ে মাত্র ১৯১ রানেই তাদের গুটিয়ে দিয়েছিলেন সাকিব আল হাসান আর আবদুর রাজ্জাক। শাহাদাত হোসেনের পর দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করার বিরল কৃতিত্ব অর্জন করে রাজ্জাক মাত্র ৩০ রান দিয়ে তুলে নিয়েছেন পাঁচটি উইকেট। সাকিব নিয়েছেন চারটি।১৯২ রানের সহজ টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ষষ্ঠ ওভারেই ইমরুল কায়েসের উইকেট হারিয়ে ফেললেও সেই ধাক্কা বেশ ভালোমতোই সামলে নিয়েছিলেন তামিম ইকবাল আর জুনায়েদ সিদ্দিকী। দ্বিতীয় উইকেট জুটিতে ৪৯ রান যোগ করে বাংলাদেশকে জয়ের পথে অনেকখানিই এগিয়ে দেন এই দুই বাঁ হাতি ব্যাটসম্যান। ৪৮ বলে ৪৪ রান করে রেমন্ড প্রাইসের শিকারে পরিণত হন তামিম। আশরাফুলের জায়গায় দলে সুযোগ পেয়ে আবারও নিজেকে নতুন করে চিনিয়েছেন রকিবুল হাসান। তৃতীয় উইকেট জুটিতে জুনায়েদের সঙ্গে ৭২ রান আর চতুর্থ উইকেট জুটিতে সাকিবকে সঙ্গে নিয়ে বাংলাদেশ স্কোরবোর্ডে যোগ করেছেন ৪০ রান। ৭৯ বলে ৬৫ রানের অনবদ্য এক ইনিংস খেলে দলকে জয়ের দ্বারপ্রান্তে রেখে আউট হয়েছেন প্রসপার উেসয়ার বলে। বাকি কাজটা শেষ করেছেন সাকিব আর মুশফিকুর রহিম। ১০ ওভার বাকি থাকতেই ছয় উইকেটের সহজ জয় তুলে এনেছেন তাঁরা। রকিবুলের পর দ্বিতীয় সর্বোচ্চ ৫৩ রান করেছেন জুনায়েদ সিদ্দিকী। ক্রিকইনফো।সংক্ষিপ্ত স্কোরজিম্বাবুয়ে ১৯১/১০ (৪৬.২ ওভার)ক্রেইগ আরভিন ৪২ (অপরাজিত), প্রসপার উেসয়া ৩২, কিথ দেবেংওয়া ৩০আবদুর রাজ্জাক ৩০/৫, সাকিব আল হাসান ৩৯/৪বাংলাদেশ ১৯৪/৪ (৩৯.৪ ওভার)রকিবুল হাসান ৬৫, জুনায়েদ সিদ্দিকী ৫৩, তামিম ইকবাল ৪৪রেমন্ড প্রাইস ৪১/২বাংলাদেশ ছয় উইকেটে জয়ী