সিরিজেই নেই জহির খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীরের সঙ্গে জহির খানও ভারতীয় শিবিরে সুসংবাদ বয়ে এনেছিলেন। প্রত্যাশা ছিল চোটমুক্ত হয়ে তৃতীয় টেস্টেই খেলবেন বাঁ হাতি এই পেসার। কিন্তু টেস্ট শুরুর তিন দিন আগে সেই সুসংবাদ রূপ নিল দুঃসংবাদে। এজবাস্টনের তৃতীয় টেস্টে তো নয়ই, চলতি সিরিজেই আর খেলতে পারবেন না এই পেসার। লর্ডস টেস্টের প্রথম ইনিংসের মাঝপথে হ্যামিস্ট্রংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন জহির। বিসিসিআই বলছে, হ্যামিস্ট্রংয়ের চোটই শুধু নয়, জহিরের ডান অ্যাঙ্কেলেও চোট আছে। এ জন্য তাঁকে যেতে হবে চিকিৎসকের ছুরির নিচে। ১৪-১৬ সপ্তাহ থাকতে হবে পুনর্বাসন-প্রক্রিয়ায়। জহিরের জায়গা নিতে ইংল্যান্ড উড়ে যাচ্ছেন রুদ্র প্রতাপ সিং। ওয়েবসাইট।