সিরিজের বাইরে শচীন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংল্যান্ড সফরে শততম সেঞ্চুরিটা হলো না শচীন টেন্ডুলকারের! পায়ের আঙুলে চোটের কারণে দেশে ফিরতে হচ্ছে ভারতের এই লিটল মাস্টারকে।চোটের কারণে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে দলের বাইরে ছিলেন শচীন। আজ সোমবার আনুষ্ঠানিকভাবে তাঁকে সিরিজের বাইরে পাঠিয়েছেন ভারতীয় নির্বাচকেরা।টেস্ট ৫১, আর ওয়ানডেতে ৪৮। আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড ৯৯টি সেঞ্চুরি নিয়ে এবার ইংল্যান্ডের মাটিতে পা রাখেন শচীন। ভক্তরা আশায় ছিলেন, এ সফরেই ক্যারিয়ারের শততম সেঞ্চুরির দেখা পাবেন শচীন। তবে লিটল মাস্টার ফেরাটা হল ‘অপ্রাপ্তি’কে সঙ্গী করেই। ওয়েবসাইট।