সিরিয়ায় ফুটবলার নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত পুরো সিরিয়া। গত দুই বছরে আত্মঘাতী যুদ্ধে প্রাণ হারিয়েছে প্রায় ৭০ হাজার মানুষ। এবার সেই দলে যোগ হলো এক ফুটবলারের নাম। গতকাল রাজধানী দামেস্কের এক স্টেডিয়ামে মর্টার বিস্ফোরণে মারা গেছেন ইউসেফ সুলেইমেন নামের ২৩ বছর বয়সী এক খেলোয়াড়। পূর্বাঞ্চলীয় শহর হোমসের ক্লাব আল-ওয়াতবায় খেলতেন এই ফুটবলার। অনুশীলন করতেই ওই সময় মাঠে এসেছিলেন খেলোয়াড়েরা। একই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। এএফপি। সিরিয়ার সরকার হামলার জন্য বিদ্রোহীদের দায়ী করেছে। যুদ্ধে গোটা দেশের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হলেও এত দিন ফুটবল খেলার ওপর কোনো আঘাত আসেনি। বন্ধ হয়নি সিরিয়ার ফুটবল চ্যাম্পিয়নশিপও। এবার কী হয় কে বলতে পারে!