সিলভা এখন পিএসজির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসি মিলান ছেড়ে থিয়াগো সিলভার প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যাওয়া না-যাওয়া নিয়ে নাটক কম হয়নি। অবশেষে নাটকের শেষ দৃশ্যটি মঞ্চস্থ হয়ে গেল। মিলান ছেড়ে শেষ পর্যন্ত পিএসজিতেই পাড়ি জমালেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। গত পরশুই হয়ে গেছে পাঁচ বছরের চুক্তি। তবে টাকার অঙ্কটা জানা যায়নি। ফরাসি ক্লাবটির দৌড়ঝাঁপ এখন ইব্রাহিমোভিচের জন্য। এএফপি।