সিলভার আত্মঘাতী গোলে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত রাতে ঘুমাতে পেরেছেন থিয়াগো সিলভা? পিএসজির সমর্থকেরা তাঁর ওপর খুব বেশি ক্ষিপ্ত? প্রথম প্রশ্নের উত্তর হতে পারে ‘না’, দ্বিতীয় প্রশ্নের ‘হ্যাঁ’।
ব্রাজিলিয়ান ডিফেন্ডারের কারণে উৎসবের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো পিএসজি সমর্থকদের। আগের দিন অ্যাজাক্সিওর বিপক্ষে ৪-১ গোলে জিতে পিএসজির অপেক্ষাটা বাড়িয়ে দিয়েছিল মোনাকো। তবে কাল জিতলেই শিরোপা জিতে যেত পিএসজি। সোশোর মাঠে গিয়ে তারা এগিয়েও যায়। ২৪ মিনিটে এডিনসন কাভানির গোলে পিএসজির সমর্থকেরা উৎসবের প্রস্তুতিও শুরু করে দিয়েছিল। কিন্তু ৫৬ মিনিটে সিলভার আত্মঘাতী গোলে সব ভন্ডুল। ম্যাচ ১-১।
বুধবার নিজেদের মাঠে রেনের বিপক্ষে ম্যাচ। সেদিকেই চোখ রেখে পিএসজি কোচ লরাঁ ব্লাঁ আড়াল করলেন সিলভাকে, ‘সোশো সত্যিই ভালো খেলেছে। সত্যি বলতে, আজ সম্ভবত আমাদের ৩ পয়েন্ট প্রাপ্য ছিল না।’ এএফপি।