প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যালন ডি’অরের ভোট দেওয়ার পর মনটা একটু খারাপই ছিল থিয়াগো সিলভার। প্রথম পছন্দ ছিল নেইমার, কিন্তু নিজের স্বদেশিকে ভোট দেন কী করে? ভোটটা দিয়েছেন লিওনেল মেসিকে। তাঁর দ্বিতীয় ভোটটা পেয়েছেন পিএসজি-সতীর্থ ইব্রাহিমোভিচ। আর ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়েছেন তৃতীয় ভোটটা। সিলভার মতে, ‘রোনালদো এই বছর কিছুই জিততে পারেনি।’ এটা যখন গ্লোবো স্পোর্তকে বলছিলেন তখনই ভুলটা শুধরে দেওয়া হলো ব্রাজিল অধিনায়কের। নিজেকে ছাড়া চাইলে যেকোনো ব্রাজিলিয়ান সতীর্থকেই ভোট দিতে পারতেন। তবে ফিফা যদি ভোট দেওয়ার সময়টা বাড়ায়, তাহলে সিলভা ভুলটা শুধরে নিতে পারবেন। ওয়েবসাইট।