সিলেট ডিএসএর নির্বাচন স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) নির্বাচন হওয়ার কথা ছিল ২১ ডিসেম্বর। গত বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসার পথে ওই দিন কিছু প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাই হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বৃহস্পতিবার রাতেই নির্বাচন স্থগিত ঘোষণা করেন। চলতি মাসেই নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।