সিলেট রয়্যালসের সঙ্গে নিউওয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপিএলে সিলেট রয়্যালস দলের টাইটেল স্পনসর হলো কানাডা-ভিত্তিক ব্যবসাপ্রতিষ্ঠান গ্লোবাল নিউওয়ে প্রাইভেট লিমিটেড। এ জন্য সিলেট রয়্যালস পাবে ১০ কোটি টাকা। এক বছরের চুক্তি অনুযায়ী সিলেট রয়্যালস নামের সঙ্গে যুক্ত হবে ‘নিউওয়ে’। জার্সির সামনে থাকবে নিউওয়ের নাম আর লোগো।ঢাকার একটি হোটেলে চুক্তি স্বাক্ষর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিলেট রয়্যালসের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, দেশের ক্রিকেট উন্নয়নে আগামী ছয় বছরের মধ্যে একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও একাডেমি নির্মাণের পরিকল্পনা আছে তাদের।