সিলেটে একাডেমি দেখে এলেন দুই কোচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ডাচ কোচ কাল সিলেট গিয়েছিলেন বাফুফের প্রস্তাবিত একাডেমি দেখতে। সঙ্গে যাওয়া বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর বায়েজিদ আলমের কথাবার্তায় বোঝা গেল, দুই কোচ সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন। মাঠ দেখে কোচরা খুব একটা সন্তুষ্ট হতে পারেননি। সুইমিংপুল দেখেও তাঁরা খুশি নন। ভবন ছাড়া তো আসলে ওখানে কিছু নেই। বর্তমানে সিলেট বিকেএসপির যে অবস্থা, তাতে সেটি পছন্দ হওয়ার মতো নয়।তবে দুই কোচকে বোঝানো হয়েছে, এই প্রতিষ্ঠানটি পাঁচ বছর আগে তৈরি। এতদিন ব্যবহার করা হয়নি। দ্রুতই এটি ব্যবহার উপযোগী করা হবে। এই কথায় তাঁরা কিছুটা আশ্বস্ত হয়েছেন বলে জানা গেছে। ওই একাডেমি থেকে দুই কিলোমিটার দূরে নাজিমগড়ে একটা রিসোর্টে নিয়ে যাওয়া হয় তাঁদের। দুই কোচেরই সেটি পছন্দ হয়েছে। বায়েজিদের বক্তব্য, দুই কোচ তাঁদের মতামত জানাবেন বাফুফে সভাপতিকে।উল্লেখ্য, একাডেমির প্রধান কোচ হিসেবে রেনে কোস্টারকে নিয়োগ দিতে চায় বাফুফে। জাতীয় দলের সম্ভাব্য কোচ লোডভিক ডি ক্রুইফের সহকারী হিসেবেও তাঁর কাজ করার কথা। এখন দেখার বিষয় দুই কোচের চূড়ান্ত সিদ্ধান্তটা কেমন হয়।