সিলেটে দাবা অলিম্পিয়াড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাল হয়ে গেল প্রথম দাবা অলিম্পিয়াড। উদ্বোধন করেন দেশের জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল। উপস্থিত ছিলেন গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার, এনামুল হোসেন (রাজীব), বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসমিন হক প্রমুখ।সকাল ১০টায় শুরু হয় মূল অলিম্পিয়াড। সিলেট অঞ্চলের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এতে। বিকেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াসউদ্দিন বিশ্বাস, বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ। দেশব্যাপী অলিম্পিয়াডসহ দাবা আন্দোলন ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মুহম্মদ জাফর ইকবালকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়। এতে সহসভাপতি রাখা হয় রিফাত বিন সাত্তার ও এনামুল হোসেনকে (রাজীব) এবং সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম।