সিলেটে মুগ্ধ আইজ্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট ক্রিকেট স্টেডিয়ামে এলে যে কেউ মুগ্ধ হবেন। সামনে চা-বাগান, দুই পাশে পাশে উঁচু টিলা। বিশাল স্টেডিয়াম চত্বর ঝকঝকে। গ্যালারিভরা দর্শক। সব মিলিয়ে আদর্শ এই ক্রিকেট পরিবেশ মন কেড়েছে আইসিসি সভাপতি অ্যালান আইজ্যাকেরও। বিসিবি ও ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের সভাপতিসহ আরও কয়েকজন কমকর্তার সঙ্গে কাল তিনি সিলেট ক্রিকেট স্টেডিয়ামে ঘণ্টা দুয়েক সময় কাটালেন। ঘুরে দেখলেন এখানকার সবকিছু।
ঢাকা ফেরার সময় দিয়ে গেলেন দরাজ সার্টিফিকেট, ‘মাঠটা দারুণ। চমৎকার পরিবেশ। দর্শক প্রচুর। নিরাপত্তাব্যবস্থাও সন্তোষজনক। সব মিলিয়ে এখানে এসে খুব ভালো লেগেছে। ভবিষ্যতে সিলেটে আরও বেশি খেলা দেওয়া যায় কি না আমরা ভেবে দেখব।’