সিলেটে ‘এ’ দলের অধিনায়ক অলক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোড়াতালির দল নিয়েই সিরিজে ২-১-এ এগিয়ে বাংলাদেশ ‘এ’ দল। সিলেটে অনুষ্ঠেয় সিরিজের বাকি দুই ম্যাচের জন্য কাল দল ঘোষণা করেছে বিসিবি। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে এই ম্যাচ দুটি হবে ১৬ ও ১৮ জানুয়ারি। চতুর্থ ওয়ানডের ১৩ সদস্যের দলে থাকা জহুরুল ইসলামের পরিবর্তে পঞ্চম ওয়ানডের দলে ঢুকবেন জুনায়েদ সিদ্দিক। সঙ্গে যোগ দেবেন পেসার নাজমুল হোসেনও। ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচ সিলেটে বলেই হয়তো এই ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়কত্ব করবেন অলক কাপালি।চতুর্থ ওয়ানডের ‘এ’ দল: অলক কাপালি (অধিনায়ক), ইমরুল কায়েস, নাসিরউদ্দিন ফারুক, জহুরুল ইসলাম, রকিবুল হাসান, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মোশাররফ হোসেন, সোহাগ গাজী, নূর হোসেন, নাজমুল হোসেন অপু, ফরহাদ রেজা ও আল-আমিন।