সিলেটের টানা পঞ্চম হার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ উত্তেজনা পূর্ণ খেলায় সিলেট রয়্যালকে ২ রানে হারিয়েছে খুলনা রয়েল বেঙ্গলস। টি-টোয়েন্টি ক্রিকেটের উত্তেজনার সবটুকু ঢেলে দিয়েও বিপিএলে প্রথম জয়টি তুলে নিতে পারল না সিলেট রয়্যালস। জয়ের একেবারে কাছে এসেও হারই সঙ্গী হলো তাদের। কামরান আকমলের অনবদ্য ৮২ রানের পর ভেঙে পড়া মিডল অর্ডারে শেষ পর্যন্ত লড়ে গেলেন স্কট স্টাইরিস। ৪৮ রানে অপরাজিত থাকলেও দলকে এনে দিতে পারলেন না কাঙ্ক্ষিত সেই জয়।এর আগে টসে হেরে ব্যাট করা খুলনা রয়েল বেঙ্গলস ৬ উইকেটে ১৭১ রান তোলে। জবাবে ৮ উইকেট হারিয়ে সিলেট রয়্যালসের সংগ্রহ ১৬৯ রান। সংক্ষিপ্ত স্কোর:খুলনা রয়েল বেঙ্গলস: ১৭১/৬ (২০ ওভার)স্মিথ ৫৫, রাসেল ৩৫*তানভীর ২৫/২, সামাদ ৩২/২, ট্রেগো ৫০/২সিলেট রয়্যালস: ১৬৯/৮ (২০ ওভার)কামরান ৮২, স্টাইরিস ৪৮*রাসেল ৩৬/২, সাকিব ৩০/২, রাজ্জাক ২৪/২টস: সিলেট রয়্যালসফল: খুলনা ২ রানে জয়ী।