সিলেটের টি-টোয়েন্টি মিরপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আভাস পাওয়া গিয়েছিল আগেই। নিশ্চিত হলো কাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে। আগামী ৬ নভেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি সিলেট বিভাগীয় স্টেডিয়ামে হচ্ছে না। এটি হবে মিরপুর স্টেডিয়ামে।
সিলেট স্টেডিয়ামের নির্মাণকাজ নির্বিঘ্ন রাখতেই ম্যাচটা মিরপুরে সরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, ‘আমাদের লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের এই ভেন্যুটিকে আইসিসির বেঁধে দেওয়া সময়ের আগেই সম্পূর্ণ প্রস্তুত করে তোলা। সিলেট স্টেডিয়ামের নির্মাণকাজ যাতে বাধাগ্রস্ত না হয়, এটি নিশ্চিত করতেই ম্যাচটা সরিয়ে আনা হয়েছে।’