সিসিএস-কলাবাগানের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগে কাল ছিল ঘটনাবহুল দিন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তামিম-আশরাফুল কাণ্ড ছাড়াও বিকেএসপিতে দেখা দিয়েছিল ডাকওয়ার্থ-লুইস জটিলতা। শেষ পর্যন্ত এ ম্যাচে ব্রাদার্সকে ৬৩ রানে হারিয়েছে সিসিএস। ফতুল্লায় হওয়া অন্য ম্যাচে বিমানের বিপক্ষে ৩৬ রানে জিতেছে কলাবাগান।বৃষ্টিবিঘ্নিত ২২ ওভারের ম্যাচে আগের দিন ১৮.৩ ওভারে ৩ উইকেটে ১২৬ রান করেছিল সিসিএস। কাল রিজার্ভ ডের সকালে আরও ৩ ওভার ৩ বল ব্যাটিং করে ৭ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ১৬৩। কিন্তু ইনিংস শুরু করার আগে যখন জানানো হয় যে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জয়ের লক্ষ্য ২২ ওভারে ১৭০ রান, বেঁকে বসে ব্রাদার্স। কর্তিত ওভারের ম্যাচে নতুন করে ডি/এল পদ্ধতিতে লক্ষ্য নির্ধারণে আপত্তি তুললেও পরে অবশ্য আম্পায়ারদের ব্যাখ্যা মেনে নিয়ে ব্যাটিং করে ব্রাদার্স।শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া ব্রাদার্স অবশ্য যেতে পারেনি লক্ষ্যের কাছাকাছিও।্র১০ রানে ওপেনার নাজিমউদ্দিনকে হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০.৩ ওভারেই তারা অলআউট ১০৬ রানে। সিসিএসের অফ স্পিনার রবিউল ইসলাম (রবি) ২৯ রানে নিয়েছেন ৪ উইকেট।ঘটনাবহুল দিনে একমাত্র ফতুল্লার ম্যাচটাই ছিল ঘটনাহীন। পরশু বৃষ্টির কারণে একটা বলও না হতে পারা এই ম্যাচ কাল রিজার্ভ ডেতে হয়েছে ৪৪ ওভারের। ম্যাচের তৃতীয় ও পঞ্চম ওভারে দুই ওপেনার নাজমুস সাদাত ও নাসিরুদ্দিন ফারুককে ফিরিয়ে কলাবাগানকে চাপে ফেলে দেন বিমানের পেসার তাসকিন আহমেদ। দল হারলেও ২১ রানে ৫ উইকেট নিয়েছেন তাসকিন। ৪৩তম ওভারে সম্ভাবনা জাগিয়েছিলেন হ্যাটট্রিকেরও। দ্বিতীয় ও তৃতীয় বলে ফিরিয়েছেন আবিদ আলী আর সোহাগকে। পরের বলে উইকেট না পেলেও পঞ্চম বলে উপড়ে ফেলেন শাহাদাতের উইকেট।৯ রানের মধ্যে দুই ওপেনারকে হারালেও তৃতীয় উইকেটে রিফাত উল্লাহ (৪৬) ও আবিদের (৮৭) ১০৪ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় কলাবাগান। মাত্র ৮৬ রানে শেষ ৭ উইকেট হারানোয় ১৯৯ রানই টপকাতে পারেনি বিমান। ১৪.১ ওভারে ৫৭/৫ হওয়ার পর বিমান ৪২.১ ওভারে অলআউট ১৬৩ রানে। ফয়সাল ইকবালের ৫২-ই দলের পক্ষে সর্বোচ্চ। যা একটু লড়াই দেখা গেছে এই পাকিস্তানির ব্যাটিংয়েই, রেজাউলের (১৬) সঙ্গে জাভেদ মিয়াঁদাদের ভাগনে গড়েছেন ৬০ রানের জুটি।সং ক্ষি প্ত স্কো রভিক্টোরিয়া-ওল্ড ডিওএইচএসভিক্টোরিয়া: ২৩ ওভারে ১৩৪/৮। ওল্ড ডিওএইচএস: ২১.১ ওভারে ১১৩ (নাসির জামসেদ ৪০; সাকিব ৪/২৭, মোশাররফ ৩/১২)। ফল: ভিক্টোরিয়া ২১ রানে জয়ী।সিসিএস-ব্রাদার্সসিসিএস: ২২ ওভারে ১৬৩/৭ (আতিকুর ৫৯, রাশেদ ৩০, তাসামুল ২০; রাজ্জাক ২/৪০, শাকের ২/২৯)। ব্রাদার্স: ২০.৩ ওভারে ১০৬ (আকিল ৩৯; রবিউল ২/২০, রবি ৪/২৯)। ফল: সিসিএস ৬৩ রানে জয়ী।কলাবাগান-বিমানকলাবাগান: ৪৪ ওভারে ১৯৯/৯ (আবিদ ৮৭, রিফাত ৪৬, আরাফাত সালাউদ্দিন ৩২; তাসিকন ৫/২১)। বিমান: ৪২.১ ওভারে ১৬৩ (ফয়সাল ইকবাল ৫২; শাহাদাত ৩/২৮, তালহা ৩/৩৩, আরাফাত ২/৩১)। ফল: কলাবাগান ৩৬ রানে জয়ী।