সীমানা পেরিয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসবল-বাস্কেটবলের দেশে অনেকটাই অচেনা ক্রিকেট। কিন্তু শচীন টেন্ডুলকারের বিদায়ের আঁচ পাওয়া যাচ্ছে সেই যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমেও। ‘ক্রিকেট-ঈশ্বর’ বলে কথা!
টেন্ডুলকারকে সর্বকালের সবচেয়ে খ্যাতিমান ভারতীয়, অথবা যদি তিনি তা নাও হন তবে মহাত্মা গান্ধীর পর সবচেয়ে খ্যাতিমান ভারতীয় হিসেবে লেখা হয়েছে নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে। ভারতীয়দের কাছে তিনি কতটা সম্মানিত সেটাও উঠে এসেছে ওই প্রতিবেদনে, ‘ভারতীয়দের অনেক দেবতা আছেন। তাঁদের কারও তিনটা মাথা, কারও দশটা, কারও গলায় কুণ্ডলী পাকানো সাপ। আর একজন আছেন যাঁর হাতে থাকে ব্যাট, যেটা দিয়ে তিনি সবাইকে শাসন করেন, তাঁর নাম টেন্ডুলকার।’ টেন্ডুলকারের বর্ণাঢ্য ক্যারিয়ারের পরিসংখ্যান উল্লেখ করে ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে, ‘তাঁর বিদায় ক্রিকেট থেকে একটা ধ্রুবক সরিয়ে দিল। তিনিই সবচেয়ে নিখুঁত খেলোয়াড়, ব্যাটিংয়ের সবচেয়ে বড় আনন্দ। বিদায়টা তাই সবার কাছেই বেদনাদায়ক।’ ওয়েবসাইট।