সীমান্তে কোহলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ গজের খেলা ছেড়ে এবার কি তাহলে হবেন সীমান্তের অতন্দ্রপ্রহরী? বিরাট কোহলির গায়ে বিএসএফের উর্দি ওঠার পর এ প্রশ্নটা আপনার মনে আসতেই পারে। না, ভারতের এই মিডল অর্ডার ব্যাটসম্যান পাকাপাকিভাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীতে যোগ দেননি। বিএসএফের শুভেচ্ছাদূত মনোনীত হয়েছেন। এমনিতে সামরিক বাহিনীর শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন কপিল দেব, ধোনি। বিমানবাহিনীর সাম্মানিক খেতাব পেয়েছিলেন টেন্ডুলকার। তবে কোহলিই প্রথম হলেন বিএসএফের শুভেচ্ছাদূত। বিএসএফ জানিয়েছে, ভারতীয় তরুণদের বিএসএফে যোগদানে আরও উৎসাহ জোগাবেন কোহলি। আজই আনুষ্ঠানিকভাবে তাঁর শুভেচ্ছাদূত হিসেবে পরিচিত হওয়ার কথা। ওয়েবসাইট।