সীমান্তে স্টেডিয়াম!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন একটি স্টেডিয়ামের কথা ভাবুন, যার অর্ধেক ভারতে আর বাকি অর্ধেক পাকিস্তানে! দুই দেশের দর্শক যার যার গ্যালারিতে বসে নিজ নিজ দলকে উৎসাহ দিচ্ছে। কষ্টকল্পনা মনে হলেও এমন একটি পরিকল্পনাই বের হয়ে এসেছে পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জহির আব্বাসের মাথা থেকে। ভারত-পাকিস্তানের ওয়াঘা সীমান্তের ঠিক মাঝ বরাবর এমন একটি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব দিয়েছেন কর্তৃপক্ষকে। আব্বাস বলেছেন, ‘স্টেডিয়ামটা এমনভাবে নির্মিত হতে পারে, যাতে এর অর্ধেক পাকিস্তানে ও অর্ধেক ভারতীয় অংশে পড়ে।’ ২০০৮-এর নভেম্বরে মুম্বাইয়ে ভয়াবহ হামলার পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের ঢেউ লাগে ক্রীড়াজগতেও। সেই চিড় ধরা সম্পর্ক জোড়া লাগাতেই তাঁর এই প্রস্তাব। ওয়েবসাইট।