সীমান্তের ব্রোঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতারে অনুষ্ঠানরত এশিয়ান জুনিয়র ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতলেন বাংলাদেশের মাবিয়া আক্তার সীমান্ত। ৬৩ কেজি ওজন শ্রেণীতে কাল সীমান্ত ১৫৮ কেজি ভার তুলেছেন। ১৭৭ কেজি তুলে সোনা জিতেছেন থাইল্যান্ডের রদকিংদেতাত। রুপা জাপানের আইশি মিকুর, তিনি তুলেছেন ১৭৬ কেজি।