সুইং-স্বর্গেও ‘ব্যতিক্রম’ ব্রড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লর্ডস টেস্টে আট উইকেটে ৪৭৪ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। কেভিন পিটারসেন অপরাজিত থাকেন ২০২ রানে। অথচ ভারতীয় পেসারদের দাপটে আজ ট্রেন্টব্রিজ টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ২২১ রানে। ট্রেন্টব্রিজ যে সত্যিই সুইং-স্বর্গ, প্রমাণিত হলো আরেকবার।সুইং-স্বর্গেও অবশ্য ‘ব্যতিক্রম’ ছিলেন ক্রিস ব্রড। ব্যাটসম্যানরা যখন ধরাশায়ী, তখন ভারতীয় পেসারদের সামনে বাধা হয়ে দাঁড়ান এই ‘বোলার’। ১২৪ রানে ইংল্যান্ডের অষ্টম উইকেটের পতন। স্বাগতিকদের তখন গুটিয়ে যাওয়ার আশঙ্কা। তবে ৬৪ রানের ইনিংস খেলে দলীয় সংগ্রহটা ‘সম্মানজনক’ জায়গাতেই নিয়ে গেছেন ব্রড। ট্রেন্টব্রিজের পিচে স্কোরটা সম্মানজনকই বটে।ম্যাচ শুরুর আগে লড়াই চলছিল মুনাফ প্যাটেল ও শ্রীশান্তের মধ্যে—ইনজুরিতে থাকা জহির খানের জায়গা দখল করবেন কে, এ নিয়ে। ট্রেন্টব্রিজে সুইং-ইস্যু মাথায় রেখে নির্বাচকেরা দলে আনেন শ্রীশান্তকে। তিনটি উইকেট শিকার করে সেই আস্থার প্রতিদানও দিয়েছেন শ্রীশান্ত। তিনটি করে উইকেট শিকার করেন ইশান্ত শর্মা ও প্রাভিন কুমারও। অবশিষ্ট একটি উইকেট যায় হরভজন সিংয়ের ঝুলিতে।এখন দেখার অপেক্ষা, ভারতীয় ব্যাটসম্যানরা ইংলিশ পেসারদের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারেন কি না। ওয়েবসাইট।