জহির খানের চোটই কি তবে শাপে বর হয়ে গেল ভারতের জন্য? কোনো সন্দেহ নেই, ট্রেন্টব্রিজের এই কন্ডিশনে জহিরও ভয়ংকর হতে পারতেন। তবে তাঁর বদলি শ্রীশান্ত যা করলেন, এর চেয়ে ভালো কিছু নিশ্চয়ই আশা করেননি মহেন্দ্র সিং ধোনি! পেসারদের স্বপ্নের কন্ডিশনে জ্বলে উঠলেন ইশান্ত-প্রাভিনও। তিন ভারতীয় পেসারের সুইং বোলিংয়ের অপূর্ব প্রদর্শনীতে প্রথম দিন চা-বিরতির আগেই উইকেটে ইংল্যান্ডের দশম ব্যাটসম্যান! দশম উইকেটে ব্রড ও সোয়ানের পাল্টা আক্রমণ ইংল্যান্ডকে দুশ পার করিয়েছে। তারপরও সন্তুষ্ট থাকার কথা ভারতীয়দের, ম্যাচ শুরুর আগে ইংল্যান্ড ২২১ রানে অলআউট হবে বলা হলে নিশ্চয়ই খুশি মনেই মেনে নিত তারা! ইনিংসের প্রথম বলেই অভিনব মুকুন্দকে হারানো ভারত দিনটা শেষ করেছে স্বস্তিতেই। জহিরের না খেলা তো আগে থেকেই নিশ্চিত ছিল, আগের ম্যাচের চোট একাদশের বাইরে রাখে গম্ভীরকেও। এক বছর পর টেস্ট একাদশে ফেরেন যুবরাজ সিং। ট্রেমলেটের চোটে অনুমিতভাবেই ইংল্যান্ডের একাদশে ঢুকেছেন ব্রেসনান। চোট-সমস্যায় জর্জরিত বলেই কি না, একটা ক্ষেত্রে ভাগ্য পক্ষ নিয়েছে ধোনির। এমনিতে টস জেতার সুনাম খুব একটা নেই। বোলিং উপযোগি কন্ডিশনে দারুণ জরুরী টসটা জিতলেন টানা দুবার!তিন পেসারেরই উইকেট তিনটি করে। তবে ইংলিশ ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন আসলে শ্রীশান্তই। ফিরিয়ে দিয়েছেন বরাবরের নির্ভরযোগ্য ট্রট, আগের টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান পিটারসেন ও সেঞ্চুরিয়ান প্রায়রকে। ট্রট ও প্রায়র থিতু হওয়ার সুযোগই পাননি, শ্রীশান্তের আউট সুইঙ্গার তাঁদের ব্যাটে ছোবল দিয়ে আশ্রয় নিয়েছে স্লিপের হাতে। পিটারসেন কেবলই ভয়ংকর হয়ে উঠছিলেন, শ্রীশান্তের দুর্দান্ত আউট সুইঙ্গারে তিনিও ক্যাচ দিয়েছেন স্লিপে।শুরুটা হয়েছিল ইশান্তের হাতে, মারাইস ইরাসমাসের সংশয়পূর্ণ সিদ্ধান্তে এলবিডব্লু অ্যালিস্টার কুক। ব্যাট হাতে স্বপ্নের মতো সময় কাটাতে থাকা ওপেনার যেন হঠাৎ করেই ফিরে এসেছেন বাস্তবের জমিনে। গত বছরের আগস্টের পর এই প্রথম টানা তিন ইনিংস ফিফটিবিহীন থাকলেন। পিটারসেন স্ট্রাউসের জুটিতে তবু শুরুর ধাক্কা কাটানোর ইঙ্গিত ছিল। মধ্যাহ্নবিরতিতে রান ছিল ২ উইকেটে ৬৯। দ্বিতীয় সেশনেই ধ্বংসস্তূপে পরিণত ইংল্যান্ডের ইনিংস। ৬টি উইকেট তুলে নেয় ভারত এ সেশনে, তিন পেসার দুটি করে। চা-বিরতির পর ব্রড-সোয়ানের আচমকা ঝড়ো ব্যাটিংয়ে উল্টো দিশেহারা ভারত। দুজনের ৭৩ রানের জুটি এসেছে ৭০ বলে। ক্রমেই অলরাউন্ডার হয়ে উঠতে থাকা ব্রড পেয়েছেন টানা দ্বিতীয় ফিফটি। ওয়েবসাইট।৪০০শ্রীশান্তের বলে নেওয়া প্রায়রের ক্যাচটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে দ্রাবিড়ের ৪০০তম ক্যাচ!