সুইচ হিট ও পিটারসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইচ হিটের জনক বলা যায় তাঁকে। আরেকটা ক্ষেত্রেও প্রথম হয়ে গেলেন কেভিন পিটারসেন। সুইচ হিটের কারণে আম্পায়ারের সতর্কবাণী শোনা প্রথম ব্যাটসম্যানও পিটারসেন। এমনিতে সুইচ হিট খেলতে আইনের বাধা নেই। তবে আইনে এটাও আছে, বোলার শেষ পদক্ষেপটা ফেলার আগে ব্যাটের গ্রিপ বা স্টান্স পরিবর্তন করা যাবে না। করলে বোলার বল না-ও করতে পারেন। কাল কলম্বো টেস্টে তিলকারত্নে দিলশানের এক ওভারে পরপর দুবার একটু আগেই গ্রিপ বদলে ফেলেছিলেন পিটারসেন, দুবারই বল করেননি দিলশান। দ্বিতীয়বারের পর পিটারসেনকে সতর্ক করে দেন আম্পায়ার আসাদ রউফ। নিয়ম অনুযায়ী, পিটারসেন বা ইংল্যান্ডের অন্য কেউ আবার একই কাজ করলে সময় নষ্ট করার দায়ে জরিমানা হিসেবে ৫ রান যোগ হতো শ্রীলঙ্কার স্কোরে। দিনের খেলা শেষে আরেক আম্পায়ার অক্সেনফোর্ড জানিয়েছেন, পিটারসেনকে দুবার সতর্ক করা হয়েছে। ২০০৮ সালে সুইচ হিট খেলে ক্রিকেট-বিশ্বে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন পিটারসেন। মুত্তিয়া মুরালিধরনকে ছক্কাও মেরেছিলেন এই শটে। শেষ মুহূর্তে আচমকা গ্রিপ বদলে ডানহাতি থেকে বাঁহাতি বা বাঁহাতি থেকে ডানহাতি ব্যাটসম্যান হয়ে গিয়ে শট খেলাই হলো সুইচ হিট। তখনই এই শটের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠেছিল। অনেকেই প্রশ্ন তুলেছিলেন, বোলারদের যদি বোলিংয়ের সময় হাতবদল করলে আম্পায়ারকে জানাতে হয়, তাহলে ব্যাটসম্যানরা এই ‘অন্যায়’ সুবিধা পাবে কেন? তা ছাড়া তখন ব্যাটসম্যানের লেগ স্টাম্প হবে কোনটি, ওয়াইড-এলবিডব্লু কীভাবে দেওয়া হবে, এসব নিয়েও প্রশ্ন ওঠে। ওয়েবসাইট। ব্যাপারটা ক্রিকেটের আইনপ্রণেতা এমসিসির দরবার পর্যন্তও পৌঁছেছিল। এমসিসির এটিকে বৈধতা দেওয়ার পেছনে যুক্তি ছিল, এই শট খেলা খুব কঠিন এবং অনেক ঝুঁকিপূর্ণ। ব্যাটসম্যান এই শট খেললে বোলারের উইকেট পাওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায়।