সুইজারল্যান্ডে সিদ্দিকুর এশিয়া-সেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীরটা বিদ্রোহ করেছিল। আবহাওয়াও ছিল প্রতিকূল। তার পরও ওমেগা ইউরোপিয়ান মাস্টার্সের সুইজারল্যান্ড ইভেন্টে ভালোই করেছেন সিদ্দিকুর রহমান। শেষ হোলে বোগি করার পরও ১৮তম হয়েছেন বাংলাদেশের গলফার, এশীয় প্রতিযোগীদের মধ্যে তিনিই শীর্ষে! পেয়েছেন ২৩ হাজার ৪০০ ডলার প্রাইজমানি। ডেনমার্কের টমাস বিয়র্ন জিতেছেন শিরোপা। দিন শেষে শারীরিক অবস্থা ও আবহাওয়া নিয়ে আক্ষেপ জানালেন সিদ্দিকুর, ‘শেষ হোলে খারাপ না করলে আরও ওপরের দিকে থাকতাম। আমার আরও বেশি স্ট্যামিনা দরকার। আজ আবহাওয়াও ভালো ছিল না, বৃষ্টি হলো, প্রচণ্ড ঠান্ডা ছিল। এরপর আবার কুয়াশা নামল। তার পরও সব মিলিয়ে খারাপ করিনি।’ ওয়েবসাইট।