সুইজারল্যান্ডের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমবার খেলতে যাচ্ছে বিশ্বকাপ। বসনিয়ার ওপর পাদপ্রদীপের আলো তাই খুব একটা নেই । কিন্তু পূর্ব ইউরোপের দেশটির বিশ্বকাপ প্রস্তুতিটা হচ্ছে দারুণ। আগের ম্যাচে বিশ্বকাপের দল আইভরিকোস্টকে হারিয়েছিল ২-১ গোলে। সাফেত সুসিচের দল পরশু বিশ্বকাপের আরেক দল মেক্সিকোকে হারিয়েছে ১-০ গোলে। শিকাগোর ম্যাচের একমাত্র গোলটি করেছেন গ্যালাতাসারাই মিডফিল্ডার আইজেত হায়েরোভিচ। সুইজারল্যান্ড তো জয়ের মধ্যেই আছে। আগের ম্যাচে জ্যামাইকার বিপক্ষে ১-০ জেতা সুইজারল্যান্ড পরশু ২-০ গোলে হারিয়েছে পেরুকে। গোল দুটি করেছেন স্টেফান লিখস্টেইনার ও জার্দান শাকিরি। এ নিয়ে সর্বশেষ ১৮ ম্যাচে ওটমার হিজফেল্ডের দল হেরেছে মাত্র একটিতে। গত নভেম্বরে বিশ্বকাপেরই দল দক্ষিণ কোরিয়ার কাছে সেই হার ছিল ২-১ গোলে। ফিলাডেলফিয়ায় গ্রিস ও নাইজেরিয়ার ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে। এএফপি।