সুইডেনের ব্রিজ প্রতিযোগিতায় অংশগ্রহণে দরখাস্ত আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুইডেনের ফলকেনবার্গে আগামী বছরের ২৩-২৭ মার্চ নরডিক জুনিয়র পেয়ার চ্যাম্পিয়নশিপ-২০১৬ অনুষ্ঠিত হবে। সুইডিশ ব্রিজ ফেডারেশন ও নরডিক ব্রিজ ইউনিয়নের যৌথ উদ্যোগে প্রতিযোগিতাটি হবে। প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নেবে বাংলাদেশ। উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হবে। আর এ জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে।

অনূর্ধ্ব-২৫, অনূর্ধ্ব-২০ ও মহিলা—এই তিন ক্যাটাগরিতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। আয়োজক সংস্থার আমন্ত্রণে বাংলাদেশ অনূর্ধ্ব-২৫ ক্যাটাগরিতে দুটি পেয়ার (চারজন) প্রতিযোগী পাঠাবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণের রেজিস্ট্রেশন ফি, হোটেল ভাড়া, বিমান ভাড়া, খাওয়া-দাওয়াসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ বাংলাদেশ ব্রিজ ফেডারেশন বহন করবে। উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে খেলোয়াড় বাছাই করার লক্ষ্যে আগ্রহী কলেজ/বিশ্ববিদ্যালয়ের যোগ্য খেলোয়াড়দের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

বিস্তারিত তথ্যের জন্য আগ্রহী খেলোয়াড়দের suraia@bbf-bd. com ই-মেইল ঠিকানায় বা নাজমুল কিরণকে ০১৭১২৭৫৯২০৯ মোবাইল নম্বরে ফোন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তি