সুখবর শুনলেন সালাউদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিন তিনেক আগে চিকিৎসক তাঁকে বলেছিলেন, হার্টে ব্লক আছে। রিং পরাতে হবে। এটা নিয়ে বেশ বিচলিতই হয়ে পড়েন কাজী সালাউদ্দিন। তবে সেই দুশ্চিন্তা কাল দূর হয়েছে। অধিকতর পরীক্ষা-নিরীক্ষার পর অ্যাপোলো হাসপাতালের চিকিৎসকেরা বাফুফে সভাপতিকে জানিয়েছেন, হার্টে ব্লক নেই কাজেই রিং পরানোরও প্রয়োজন পড়ছে না। সালাউদ্দিন বেশ খুশি মনেই বলছিলেন, ‘সুখবরটা শুনে নতুন উদ্দীপনা পেলাম।’