সুখী পরিবারে দ্বন্দ্ব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিরকালই পাকিস্তান দলে ছিল গৃহবিবাদ। কিন্তু ওয়াকার-আফ্রিদির অধীনে পাকিস্তানকে মনে করা হচ্ছিল ‘সুখী পরিবার’। গত বিশ্বকাপে পাকিস্তান যে সেমিফাইনাল খেলল তাতেও বড় ভূমিকা আছে কোচ-অধিনায়ক জুটির। কিন্তু পাকিস্তানের ঐতিহ্য মেনেই ফাটল ধরেছে ওয়াকার-আফ্রিদির সম্পর্কে। দল নির্বাচনে ওয়াকার ইউনুসের বাড়াবাড়ি রকমের হস্তক্ষেপে বেজায় চটেছেন শহীদ আফ্রিদি। কোচ-অধিনায়কের শীতল সম্পর্কের প্রভাবই নাকি পড়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে!পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটিই জিতে সিরিজ জিতে নিয়েছিল পাকিস্তান। কিন্তু হেরে যায় শেষ দুটোতে। ওয়াকারের হস্তক্ষেপে ক্ষুব্ধ আফ্রিদি নাকি শেষ দুই ম্যাচে খেলতেই চাননি। কোচের সঙ্গে মতপার্থক্যের কারণে এমনকি শেষ ম্যাচের আগে টিম মিটিংয়ের মাঝেই নাকি উঠে চলে যান আফ্রিদি। দলের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ম্যানেজার ইন্তিখাব আলমের অনুরোধেই কেবল খেলতে রাজি হন আফ্রিদি, ‘ইন্তিখাব আফ্রিদির সঙ্গে কথা বলে তাঁকে বোঝান, কোনো অভিযোগ থাকলে দেশে ফিরে বোর্ডের সঙ্গে আলোচনা করো। কিন্তু অধিনায়ক হয়ে না খেলাটা খুব খারাপ দৃষ্টান্ত হবে।’ শুধু আফ্রিদি নন, ওই সূত্র জানিয়েছে, ওয়াকারের দল পরিচালনা, বিশেষ করে দল নির্বাচনে হস্তক্ষেপে অনেক সিনিয়র ক্রিকেটারও অসন্তুষ্ট।দিন কয়েক আগে দল নির্বাচনে ওয়াকারের হস্তক্ষেপে ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করতে চেয়েছিলেন প্রধান নির্বাচক মহসিন খান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য নির্বাচকদের মনোনীত দল নাকি পিসিবি বদলে ফেলে ওয়াকারের পরামর্শে। পিসিবির প্রধান ইজাজ বাটের অনুরোধে শেষ পর্যন্ত পদত্যাগ করেননি মহসিন খান। ওয়েবসাইট।