সুগারপোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্যের বিজ্ঞাপনে তারকারা কত কিছু করেন। নাচেন, হাসেন, মিষ্টি করে কথা বলেন। কখনো গানও গাইতে হয়। মারিয়া শারাপোভা নিজের নামই বদলে ফেলছেন! নিজের ক্যান্ডি ব্র্যান্ড সুগারপোভার প্রচারের জন্য দুই সপ্তাহের জন্য নিজের পদবি পাল্টে ‘সুগারপোভা’ করতে চান রুশ টেনিস তারকা। ইউএস ওপেন চলার সময় দুই সপ্তাহ তাঁর নাম যেন শারাপোভার বদলে ‘সুগারপোভা’ বলা ও লেখা হয়, এ জন্য আবেদনও করেছেন ফ্লোরিডা সুপ্রিম কোর্টে! অবশ্য কোর্টের অনুমতি মিললেই হবে না, ইউএস ওপেন আয়োজকদের অনুমোদনও লাগবে। সেটি মিলে গেলে সুগারপোভা যে মারমার কাটকাট বিকোবে, তা আর বলতে হয়! ওয়েবসাইট।