প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনিংস ব্যবধানে হেরে পরের টেস্টেই জয় পাওয়া নিঃসন্দেহে কঠিন কাজ। আর এই জয় যদি হয় ইনিংস ব্যবধানে, তাহলে তা আরও কঠিন। এই কঠিন কাজটিই ভারত করে দেখিয়েছে কলকাতায়। কাজটা কতটা দুঃসাধ্য, বোঝা যায় একটি তথ্যেই, ইনিংসে হেরে পরের টেস্টেই ইনিংসে জয় পাওয়ার ঘটনা টেস্ট ইতিহাসে আর আছে মাত্রই তিনটি। এই ভারতই প্রথম শিকার। ১৯৫২ সালে দিল্লিতে পাকিস্তানের টেস্ট অভিষেকেই তাদের ইনিংস ও ৭০ রানে হারিয়েছিল লালা অমরনাথের ভারত। ভারতের হয়েই আগে ৩টি টেস্ট খেলা আব্দুল হাফিজ কারদারের পাকিস্তান পরের টেস্টেই জিতে যায় ইনিংস ও ৪৩ রানে। ১৯৬৬ সালের অ্যাশেজে তৃতীয় টেস্টে ইংল্যান্ডের কাছে ইনিংস ও ৯৩ রানে হেরে পরের টেস্টেই ইনিংস ও ৯ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। ওই বছরই উল্টো স্বাদ পেয়ে যায় ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের কাছে ইনিংস ও ৫৫ রানে হেরে পরের টেস্টেই জিতেছে ইনিংস ও ৩৪ রানে।