উইকেটপ্রাপ্তিতে তাঁর চেয়ে এগিয়ে স্যামুয়েল বদ্রি। কিন্তু টি-টোয়েন্টিতে রান আটকে রাখাটাও সমান গুরুত্বপূর্ণ এবং সেখানে নারাইনের পারফরম্যান্স ঈর্ষণীয়। এ বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচে ১২ ওভার বল করেছেন, ওভারপ্রতি ৪.৬৬ রান দিয়ে উইকেট পেয়েছেন ৩টি। গত বছর সেন্ট ভিনসেন্টে পাকিস্তানের সঙ্গে সর্বশেষ টি-টোয়েন্টিতে একাই নিয়েছিলেন ৩ উইকেট।