সুপার ওভার নাটকে জয় সানরাইজের
নবাগত সানরাইজ হায়দরাবাদ ও পুনে ওয়ারিয়র্স দুই দলেরই দুইয়ে দুই। সানরাইজ জিতল টানা দুই ম্যাচে। ওয়ারিয়র্সের দুই ম্যাচেই হার। কাল প্রথম ম্যাচে ওয়ারিয়র্সকে ৮ উইকেটে হারিয়ে জয় দিয়ে শুরু করেছে কিংস ইলেভেন পাঞ্জাব।রুদ্ধশ্বাস দ্বিতীয় ম্যাচে আইপিএল দেখল ‘টাই’ এবং ‘সুপার ওভার নাটক’। প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু করে ৮ উইকেটে ১৩০ রান। সানরাইজও ৭ উইকেট হারিয়ে করে ওই ১৩০। ম্যাচ টাই। খেলা গড়ায় সুপার ওভারে। এক ওভারের সেই লটারিতে সানরাইজ ৫ রানে হারিয়েছে বেঙ্গালুরুকে।শেষ ওভারে সানরাইজের জয়ের জন্য প্রয়োজন ছিল ৭ রান। কিন্তু বিনয় কুমারের করা ওভারে ৬ রান নিতে সক্ষম হয় সানরাইজ। সুপার ওভারেও ওই বিনয় কুমারকেই বল দেন বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। তাতে ক্যামেরন হোয়াইট দুই ছক্কা মেরে সানরাইজকে এনে দেন ২০ রান। জবাবে ডেল স্টেইনের করা ওভারে বেঙ্গালুরুর দুই ব্যাটসম্যান ক্রিস গেইল ও কোহলি নিতে পারেন ১৫ রান। আগের ম্যাচে প্রথমে ব্যাট করে পুনে ওয়ারিয়র্স ৯ উইকেটে করে ৯৯ রান। পাঞ্জাব ১২.২ ওভারে মাত্র দুই উইকেট হারিয়েই পৌঁছে যায় লক্ষ্যে (১০০/২)। ওয়েবসাইট।