সুপার ওভারে জিতল বেঙ্গালুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ ওভারে দরকার ১২। প্রথম বলেই ছক্কা। তারপর? বাকি পাঁচ বলে মাত্র ৫ রান তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বেঙ্গালুরু-দিল্লির স্কোর তখন সমান। ম্যাচ টাই! সুপার ওভার! সেখানেও বেঙ্গালুরু প্রথম চার বলে মাত্র তিন রান করে শেষ দুই বলে দুটো ছক্কায় করল ১৫ রান। জবাবে দিল্লি সুপার ওভারের প্রথম বলেই হারাল উইকেট। ইরফান পাঠান দ্বিতীয় ও চতুর্থ বলে চার আর ছক্কা হাঁকালেন। মাঝখানের বলটি ডট্। পঞ্চম বলে এক। শেষ বলে ৫ রান দরকার, কিন্তু উইকেট উপড়ে দিলেন রবি রামপল। এদিক-ওদিক হেলতে থাকা ম্যাচে শেষ পর্যন্ত সুপার ওভারে সুপার জয় পেল বেঙ্গালুরু। এর আগে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫২ করেছিল দিল্লি। জবাবে ২ উইকেটেই ১২৯ রান তুলে ফেলা বেঙ্গালুরু ২০ ওভারে ৭ উইকেটে ওই ১৫২ রানেই আটকে যায়। প্রাপ্য জয়টা পেতে তাই সুপার ওভারে যেতে হয় বেঙ্গালুরুকে।দিনের প্রথম ম্যাচেও হয়েছে নাটক। শেষ দুই ওভারে দরকার ৩০। ইউসুফ পাঠান ও রজত ভাটিয়া মিলে আওয়ানার করা ১৯তম ওভারের প্রথম পাঁচ বলেই নিয়ে ফেললেন ১৯ রান। জয় তখন কলকাতা নাইট রাইডার্সের হাতের নাগালে, ৭ বলে চাই ১১। কিন্তু শেষ পর্যন্ত পারল না শাহরুখ খানের দল। কলকাতাকে ৪ রানে হারিয়ে দ্বিতীয় জয় পেল কিংস ইলেভেন পাঞ্জাব। মানদিপ সিংয়ের ৩০ বলে ৪১ ও মানপ্রিত গনির ১৮ বলে ৪০ রানের ইনিংসে পাঞ্জাব করেছিল ৯ উইকেটে ১৫৯। জবাবে অধিনায়ক গৌতম গম্ভীরের ৩৯ বলে ৬০ রানের পরও বাকিদের ব্যর্থতায় কলকাতা ওই ৯ উইকেটেই করতে পারে ১৫৩। ওয়েবসাইট।