সুপার ওভারে মেডেন উইকেট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারদাঙ্গা ক্রিকেট টি-টোয়েন্টিতে মেডেন পাওয়া মোটেও সহজ নয়। ২০ ওভারের ক্রিকেটে টানা ছয় বলে রান না দেওয়া বড় এক কৃতিত্বই। পরশু গায়ানার প্রভিডেন্সে বড় এই অর্জনটা আরও বড় হয়েছে সুনীল নারাইনের হাতে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সুপার ওভারে মেডেন পেয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান লেগ স্পিনার। ওই ওভারে একটি উইকেটও পেয়েছেন নারাইন। টিঅ্যান্ডটি রেড স্টিলের বিপক্ষে জিতেছে তাঁর দল গায়ানা আমাজন ওয়ারিয়র্সও। ক্রিকইনফো।
এর আগে টিঅ্যান্ডটির ১১৮ রানের জবাবে ঠিক ১১৮ রানেই শেষ হয় গায়ানার ইনিংস। সুপার ওভারে গায়ানার রান ১১। ১২ রানের লক্ষ্য, টিঅ্যান্ডটির নিকোলাস পুরান কোনো রান তো নিতে পারলেনই না, আউট হলে পঞ্চম বলে। শেষ বলে রান নিতে পারেননি রস টেলর।