সুপার ফাইভে বীমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার হকি লিগের সুপার ফাইভে আগেই উঠেছিল আবাহনী, মোহামেডান, ঊষা ও সোনালী ব্যাংক। কাল তাদের সঙ্গী হলো সাধারণ বীমা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে কাল তারা ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ স্পোর্টিংকে। জয়ী দলের এনামুল ২টি, রাসেল ও আজিব সিং ১টি করে গোল করেছেন। বাংলাদেশ স্পোর্টিংয়ের হয়ে ১টি গোল শোধ করেছেন আবদুস সামাদ। অন্য ম্যাচে ঊষা ক্রীড়াচক্র ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যাজাক্সকে। মইনুল ও আফসার ২টি করে গোল করেছেন, খোরশেদুর, টিটু, আতিক, দ্বীন ইসলাম ও ইমরান করেছেন ১টি করে।