সুপার ফাইভের অপেক্ষায় বীমা-স্পোর্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের প্রথমার্ধ শেষ হতে মিনিট খানেক বাকি। স্কোরলাইন— মোহামেডান ১: ১ মেরিনার ইয়াংস। তখনই পেনাল্টি কর্নার থেকে গোল করলেন মামুনুর রহমান (চয়ন)। ২-১-এ এগিয়ে গেল মোহামেডান।অবশ্য দ্বিতীয়ার্ধে মোহামেডান নিজেদের গুছিয়ে নিয়ে বারবার আক্রমণে গেছে; এবং শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছেড়েছেন রাসেল মাহমুদরা (জিমি)। টানা নয় ম্যাচ জিতে ২৭ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত সবার ওপরেই সাদা-কালো দলটি। প্রথম পর্বের শেষ ম্যাচে ২৫ জুলাই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর মুখোমুখি হবে মোহামেডান।আগেই সুপার ফাইভে মোহামেডানের সঙ্গী হয়েছে আবাহনী, ঊষা ও সোনালী ব্যাংক। শেষ দল হিসেবে সুপার ফাইভে ওঠার লড়াইয়ে এখন নয় ম্যাচে সমান ১২ পয়েন্ট পাওয়া সাধারণ বীমা ও বাংলাদেশ স্পোর্টিং। আজ এ দুই দলের ম্যাচের বিজয়ীরাই উঠে যাবে সুপার ফাইভে। সে ক্ষেত্রে ম্যাচটি ড্র হলে সম্ভাবনা বেশি বাংলাদেশ স্পোর্টিংয়ের। কারণ, গোলগড়ে এগিয়ে তারাই। দুই দলের জন্যই তাই আজকের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ।আজকের খেলা: সাধারণ বীমা-বাংলাদেশ স্পোর্টিং, ঊষা-অ্যাজাক্স (বেলা ২-৩০ মি. ও বিকেল ৪-১৫ মি., হকি স্টেডিয়াম)।