সুপার ভিক্টর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটফুটে একটা বাচ্চা ছেলে, পরে আছে সুপারম্যানের মতো পোশাক। এই ছেলেটাই ২০১৬ ইউরোর মাসকট। এত দিন নামটা চূড়ান্ত হয়নি, কাল সেটাও হয়ে গেছে। উয়েফা নিজস্ব ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে, ‘সুপার ভিক্টর’ নামটাই নির্বাচিত হয়েছে। ড্রিবলু ও গোলিক্সের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তবেই জয়ী হয়েছে ‘সুপার ভিক্টর’। জিতেছেও বড় ব্যবধানে, পেয়েছে মোট ভোটের ৪৯ শতাংশ। ড্রিবলু পেয়েছে ২৫ শতাংশ, গোলিক্স ২৬ শতাংশ। কিন্তু ‘সুপার ভিক্টর’ নামটার মাহাত্ম্য কী? উয়েফা ব্যাখ্যা করেছে, এই ছেলেটার বুট, পোশাক ও বলে একটা ‘সুপার পাওয়ার’ আছে, সে কারণেই ওই নাম। গোলডটকম, ইএসপিএন।