সুপার মডেলের হাতে বিশ্বকাপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বিশ্বকাপের ফাইনাল শেষে বিজয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াসের হাতে বিশ্বকাপ ট্রফিটা তুলে দিয়েছিলেন আগেরবারের বিশ্বকাপজয়ী ইতালির অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো, ফিফার সভাপতি সেপ ব্ল্যাটার ও আয়োজক দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধান প্রেসিডেন্ট জ্যাকব জুমা। রেওয়াজটা এমনই। কিন্তু এবার হয়তো প্রথা ভেঙে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দিতে পারেন ব্রাজিলের সুপার মডেল গিজেল বুল্ডশেন। ফিফা নাকি এ জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে! যুক্তরাষ্ট্রের একটি পত্রিকায় বেরোনো এই খবরের কোনো প্রতিক্রিয়া অবশ্য এখনো ফিফা জানায়নি৷ ১১ বিলিয়ন মার্কিন ডলার খরচ করে বিশ্বকাপের আয়োজন একেবারেই অযৌক্তিক, ব্রাজিলের জনগণ তাই সে দেশের প্রেসিডেন্ট দিলমা রুসেফের ওপর ভীষণ ক্ষুব্ধ৷ ক্ষোভের অাঁচ পেয়ে উদ্বোধনী অনুষ্ঠানেই বক্তৃতা করেননি দিলমা। এবার ট্রফি প্রদান অনুষ্ঠানে তাই তুলে দিতে চান দেশে বিপুল জনপ্রিয় এই সুপার মডেলকে। ওয়েবসাইট।