সুপার মারিওর সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মনড্রাগনের জায়গা এখন ডাগ আউটে। মাঠের খেলায় তাই ভালদেরামাদের সোনালি প্রজন্মের সঙ্গে কলম্বিয়ার এখনকার সোনালি প্রজন্মের যোগসূত্র মারিও ইয়েপেসই। তাঁর অভিষেকের (১৯৯৯) পর কলম্বিয়া বিশ্বকাপে চূড়ান্তপর্বে জায়গা করে নিতে পারেনি, তিনিও হার না মেনে লড়ে গেছেন। ৩৮ বছর বয়সে এবার পূরণ হয়েছে বিশ্বকাপ খেলার স্বপ্ন। পরশু ছিল দেশের হয়ে শততম ম্যাচ। দলের অধিনায়ক তো বটেই, এখন কলম্বিয়ার রক্ষণদূর্গের মূল ভরসা তিনি। সেঞ্চুরি ছোঁয়ার ম্যাচটিও রাঙিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্সে। এক যুগ আগে ভক্তরা ভালোবেসে নাম দিয়েছিল ‘সুপার মারিও।’ বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে দেখিয়েছেন, এখনো তিনি সুপার মারিও!