সুপার লিগ কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে কেএফসি মহিলা ফুটবলের সুপার লিগ। গত জুলাইয়ে লিগ শুরু হলেও সাফ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ ও মাঠ-সমস্যার কারণে মাঝে তা বন্ধ ছিল। সুপার লিগে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে সাত ভেন্যু চ্যাম্পিয়ন যশোর, রাঙামাটি, ঠাকুরগাঁও, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা, নরসিংদী, টাঙ্গাইল ও বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার। বঙ্গবন্ধু স্টেডিয়াম ছাড়াও খেলা হবে কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে।দুই গ্রুপের সেরা চার দল নিয়ে হবে সেমিফাইনাল। ফাইনাল আগামী ৩ অক্টোবর। চ্যাম্পিয়ন দল পাবে ৮০ হাজার টাকা, রানার্সআপ ৩০ হাজার। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে কেএফসি ফুডস। উদ্বোধনী ও ফাইনাল খেলা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। কাল বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যগুলো জানিয়েছেন মহিলা কমিটির চেয়ারম্যান সিরাজুল ইসলাম (বাচ্চু)। পৃষ্ঠপোষক কেএফসির পক্ষে উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক তানভির কায়সার।