সুপার সমর্থক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার পরাশক্তি জাপানের পারফরম্যান্সে যেন ভাটার টান। আইভরিকোস্টের বিপক্ষে ২-১ গোলে হারের পর গ্রিসের সঙ্গেও গোলশূন্য ড্র করেছে নীল সামুরাইরা। শেষ ষোলোতে পৌঁছানোর পথ এখন অনেকটাই ধূসর। তবে সূর্যোদয়ের দেশ জাপানের সমর্থকেরা কিন্তু ছাপিয়ে গেছেন বাকি সমর্থকদের। গ্রিসের বিপক্ষে ম্যাচে তাঁরা উপস্থিত হয়েছিলেন ‘নীল পলিথিন’ নিয়ে। রেফারির ম্যাচ শেষের বাঁশি বাজার আগে থেকেই স্টেডিয়াম পরিচ্ছন্ন করার কাজ শুরু করেন তাঁরা। ম্যাচ শেষে ঝকমকে পুরো গ্যালারি। বাহবা পেতেই পারে জাপানি সমর্থকেরা। ওয়েবসাইট।