সুপার 'হাল্ক-নেইমার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বাবা সন্তানের নাম হাল্ক রেখেছিলেন, কারণ তিনি ছিলেন টিভি সিরিজ ‘দ্য ইনক্রিডিবল হাল্ক’-এর ভক্ত। মার্ভেল কমিকসের বিখ্যাত চরিত্রটির সঙ্গে চেহারার মিলও আছে হাল্কের। তবে নিশ্চিতভাবেই মিল নেই নেইমারের সঙ্গে। তাতে কি! নেইমার তাঁর ফেসবুক, ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অ্যানিমেশন করা সুপার হিরো ‘নেইমার-হাল্ক’-এর ছবি। সঙ্গে জুড়ে দিয়েছেন নিজেদের আসল ছবিও। এরই মাঝে বিশ্বকাপের সবচেয়ে জনপ্রিয় ছবি হয়ে উঠেছে এটি। কাল দুপুর ১২টা পর্যন্ত ছবিতে কতটি ‘লাইক’ পড়েছে জানেন? ২৬ লাখেরও বেশি! ডেইলিমেইল।