সুপারক্লাসিকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপারক্লাসিকোর এই দিনে দুই ভাগে ভাগ হয়ে যায় আর্জেন্টিনা। সমর্থকেরা মাঠে শুধু প্রিয় দলকে সমর্থন করাতেই দায়িত্ব শেষ মনে করেন না, চির প্রতিদ্বন্দ্বীদের বিদ্রূপ করাটাকেও মনে করেন কাজের গুরুত্বপূর্ণ অংশ। সেটিরই প্রমাণ এই দুটি ছবি। রিভার প্লেটের সমর্থকেরা বোকা জুনিয়র্সের রঙে রাঙিয়ে উড়িয়ে দিল বিশাল এক খেলনা শূকর। বোকা সমর্থকেরা আরও এক কাঠি সরেস। জলজ্যান্ত এক কুকুরকে রিভার প্লেটের জার্সি পরিয়ে নিয়ে এল তাঁরা বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামের বাইরে। সমর্থকদের লড়াই কি তা হলে ড্র! ম্যাচ অবশ্য তা-ই। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল এবারই আবার শীর্ষ পর্যায়ে ফিরে আসা রিভার প্লেট, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ ড্র ২-২ গোলে  রয়টার্স