সুপারক্লাসিকো সুপার ফ্লপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু ‘ক্লাসিকো’ নয়, এর আগে বসানো হয়েছে ‘সুপার’ শব্দটি। কিন্তু আর্জেন্টিনা-ব্রাজিল সুপারক্লাসিকোর প্রথম পর্বটা সুপার ফ্লপই হলো। নাটকীয় উত্তেজনা নেই, কাল বাংলাদেশ সময় সকালে হয়ে যাওয়া ম্যাচটি হলো গোলশূন্য ড্র। কলকাতা-ঢাকা থেকে জয় নিয়ে ফেরার পর নিজ দেশে অভিষেকে জয়ের দেখা পেলেন না আলেজান্দ্রো সাবেলা।ম্যাচের শেষ ১৫ মিনিট বাদে বাকি সময়টায় মনেই হয়নি মাঠে খেলছে ব্রাজিল-আর্জেন্টিনা। অবশ্য এর আগে রোনালদিনহো-নেইমারদের ঝলক একটু-আধটু দেখা গেছে। কিন্তু তাতে করদোবার দর্শকদের মন ভরেনি।ম্যাচের প্রথম সুযোগটা অবশ্য আর্জেন্টিনাই পেয়েছিল। কিন্তু সপ্তম মিনিটে মাউরো বসেলি গোলপোস্টের ওপর দিয়ে মেরে স্বাগতিকদের এগিয়ে দেওয়ার সুযোগ নষ্ট করেছেন। দুই মিনিট পর সুযোগ নষ্ট করেছেন ব্রাজিলের লিয়ান্দ্রো দামিয়াও। প্রথম আধঘণ্টায় এভাবেই চলেছে সুযোগ নষ্ট করার মহড়া।আধঘণ্টা বাদে ৩০ গজ দূর থেকে আর্জেন্টিনার হুয়ান ম্যানুয়েল মার্তিনেজ দুর্দান্ত একটা শট নিয়েছিলেন। গোলরক্ষক পরাস্তও হয়েছিলেন। কিন্তু পোস্টে বাতাস লাগিয়ে তা বেরিয়ে যায় বাইরে। ম্যাচে নেইমারের পাশাপাশি আলাদা করে নজর কেড়েছেন ভেলেজ সার্সফিল্ডের এই ফরোয়ার্ড।ঘানার বিপক্ষে প্রীতি ম্যাচে নজরকাড়া রোনালদিনহো এদিন বেশির ভাগ সময় নিষ্প্রভ ছিলেন। তবে শেষ ১৫ মিনিটে গোলের জন্য দুই দলই মরিয়া হয়ে ওঠায় খেলা যখন জমে গিয়েছিল, ২০ গজ দূর থেকে নেওয়া তাঁর দুর্দান্ত ফ্রি-কিক জালে ঢুকেই যাচ্ছিল প্রায়। কিন্তু বোকা জুনিয়র্স গোলরক্ষক অগাস্তিন অরিয়ন বাঁচিয়ে দিয়েছেন আর্জেন্টিনাকে।‘সুপারক্লাসিকো দে লাস আমেরিকাস’-এর ফিরতি ম্যাচটি ২৮ সেপ্টেম্বর, ব্রাজিলের বেলেমে। দেখা যাক, ওই ম্যাচ মন ভরায় কি না। সূত্র: ওয়েবসাইট।