সুপারগার্ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেরেনা উইলিয়ামস
সেরেনা উইলিয়ামস

নিউইয়র্কের চাইনিজ রেস্তোরাঁয় গিয়েছিলেন খেতে। গিয়ে হাতেনাতে পাকড়াও করলেন চোরকে! সাহসী এই কাণ্ডটা করেছেন সেরেনা উইলিয়ামস। পরশুর ঘটনা। যে টেবিলে বসে খাবার খাচ্ছিলেন, সেখানে ছিলেন আরেকজন। পাশের চেয়ারটি ফাঁকা থাকায় সেখানেই রেখেছিলেন মুঠোফোন। কিন্তু খানিক পর দেখলেন সেটি আর নেই। পাশের লোকটি ততক্ষণে টেবিল ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। দেখতে দেখতেই ত্রস্তব্যস্ত হয়ে বেরিয়ে যান তিনি। সেরেনা অনুসরণ করলেন তাঁকে এবং আটকালেন। জানতে চাইলেন, ভুল করে তিনি অন্যের মোবাইল নিয়েছেন কি না। লোকটি বিনা বাক্যেই মুঠোফোন ফিরিয়ে দেন সেরেনাকে। নিজের ‘সুপার সেন্সের’ কারণে চুরির হাত থেকে মুঠোফোন বাঁচানোর গল্পটি ফেসবুকে দিয়েছেন সেরেনা। একটা ছবিও আছে পোস্টে, ‘সুপারম্যানের’ পোশাকে। মুঠোফোন নিয়ে যখন ফিরে এলেন রেস্তোরাঁয়, সবাই দাঁড়িয়ে অভিনন্দিত করলেন ২১টি গ্র্যান্ড স্লামের মালিককে। ফক্স স্পোর্টস।