সুফিয়ান ও শামীমার আনুষ্ঠানিক স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক মাস্টার্স হতে প্রয়োজনীয় নর্ম আগেই পূরণ হয়েছিল আবু সুফিয়ান শাকিল ও শামীমা আক্তার লিজার। শুধু অপেক্ষা ছিল দাবার সর্বোচ্চ সংস্থা ফিদের দেওয়া আনুষ্ঠানিক স্বীকৃতির। অবশেষে গত পরশু এক ই-মেইল বার্তায় ফিদের পাঠানো স্বীকৃতি পেয়েছে দাবা ফেডারেশন। প্রসঙ্গত, গত মার্চে শ্রীলঙ্কায় হওয়া এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপে লিজা যুগ্ম চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক মহিলা মাস্টার এবং সুফিয়ান তৃতীয় স্থান পেয়ে আন্তর্জাতিক মাস্টার খেতাব পাওয়া নিশ্চিত করেন।