সুফিয়ানের দ্বিতীয় আইএম নর্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ভুবনেশ্বরে অনুষ্ঠানরত এসসিএস টুর্নামেন্টে ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার রাসলান পোগোরেলভকে হারিয়ে আন্তর্জাতিক মাস্টারের দ্বিতীয় নর্ম পেলেন আবু সুফিয়ান (শাকিল)। ৯ খেলায় ৬ পয়েন্ট পেয়ে এক রাউন্ড বাকি থাকতেই নর্ম পেলেন তিনি। আন্তর্জাতিক মাস্টার হতে তাঁর প্রয়োজন আর একটি নর্ম। পরশু জিতলেও কাল অবশ্য ভারতের আন্তর্জাতিক মাস্টার শুয়াংসু প্রত্যঙ্গার সঙ্গে ড্র করেছেন। নবম রাউন্ড শেষে আবু সুফিয়ান ও ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদ দুজনেরই পয়েন্ট ছয়। সাড়ে পাঁচ পয়েন্ট করে পেয়েছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন ও ফিদে মাস্টার মিনহাজ উদ্দিন। পাঁচ পয়েন্ট পেয়েছেন মেহেদী হাসান ও দেবরাজ চ্যাটার্জি। সিক্স সিজনস দাবা: নবম রাউন্ড শেষে সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে শীর্ষে রয়েছেন আবদুল মালেক, মাহফুজুর রহমান। ভারতের ফিদে মাস্টার জয়দীপ দত্ত ও মঙ্গোলিয়ার এনখতুল আলতানুলজি ৫ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।