সুব্রত কাপে ক্যাডেট কলেজ দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সুব্রত কাপ ফুটবলে অংশ নিতে আজ দিল্লি যাচ্ছে বাংলাদেশ ক্যাডেট কলেজ দল। ভারতীয় বিমানবাহিনী আয়োজিত এই টুর্নামেন্টের জুনিয়র বয়েজ (অনূর্ধ্ব-১৭) বিভাগে অংশ নেবে দলটি। বাংলাদেশের ৯টি ক্যাডেট কলেজ থেকে বেছে নেওয়া ১৬ খেলোয়াড়ের সঙ্গে দুজন কর্মকর্তা যাচ্ছেন সুব্রত কাপের ৫৩তম আসরে। গত বছরও সুব্রত কাপে অংশ নিয়েছিল বাংলাদেশের ক্যাডেট কলেজ দল। বিজ্ঞপ্তি।